লাইফস্টাইল

ফুটবল খেলা দেখার সময় বিরতিতে কী করবেন?

ফুটবল ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর টানটান প্রতীক্ষা। কিন্তু ৪৫ মিনিট পর যখন প্রথমার্ধ শেষ হয়ে বিরতি আসে, তখন অনেকেই বুঝতে পারেন না কী করবেন, চ্যানেল বদলাবেন, মোবাইল দেখবেন নাকি পরের হাফের জন্য অপেক্ষা করবেন। অথচ এই বিরতির সময়টুকু ঠিকভাবে ব্যবহার করলে খেলা দেখার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও আরামদায়ক হতে পারে।

Advertisement

আরও পড়ুন প্রিয় দলের জার্সি পরে খেলা দেখলে অনুভূতি বদলে যায় কেন? শরীরকে সতেজ করুন

দীর্ঘ সময় এক জায়গায় বসে খেলা দেখলে শরীর একটু ক্লান্ত হয়ে পড়ে। বিরতির সময় একটু উঠে হাঁটাহাঁটি করা ভালো। ঘরের ভেতর বা বারান্দায় কয়েক মিনিট হাঁটলে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং শরীর সতেজ লাগে। একই সঙ্গে পানি পান করা খুব জরুরি, কারণ উত্তেজনায় অনেক সময় শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়।

হালকা স্ন্যাকস নিন

ম্যাচ দেখার সময় স্ন্যাকস খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। বিরতির সময় হালকা খাবার যেমন পপকর্ন, বিস্কুট, ফল বা স্যান্ডউইচ খেতে পারেন। এতে দ্বিতীয়ার্ধ দেখার সময় আরাম পাওয়া যায় এবং অতিরিক্ত ক্ষুধাও নিয়ন্ত্রণে থাকে। তবে অতিরিক্ত তেলযুক্ত বা ভারী খাবার এড়িয়ে চলাই ভালো, কারণ এতে অলসতা আসতে পারে।

আরও পড়ুন রাত জেগে খেলা দেখার সময় যেসব খাবার খাবেন ম্যাচের বিশ্লেষণ দেখে নিন

আজকাল মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় সহজেই ম্যাচের প্রথমার্ধের বিশ্লেষণ পাওয়া যায়। কোন দল কেমন খেলছে, কোন খেলোয়াড় ভালো করছে, এসব দেখে নেওয়া যেতে পারে। এতে খেলা সম্পর্কে আপনার ধারণা আরও পরিষ্কার হয় এবং দ্বিতীয়ার্ধ আরও খেলা দেখতে ভালো লাগবে।

Advertisement

বন্ধুদের সঙ্গে আলোচনা করুন

যদি বন্ধু বা পরিবারের সঙ্গে খেলা দেখেন, তাহলে বিরতির সময়টা আলোচনা করার জন্য দারুণ সুযোগ। কে কেমন খেলল, কোন গোল মিস হলো, কোন সিদ্ধান্ত ঠিক বা ভুল হয়েছে এই নিয়ে আলোচনা করলে খেলা দেখার মজাকে দ্বিগুণ করে তোলে। এই ছোট ছোট আলোচনা সম্পর্ককেও আরও কাছাকাছি নিয়ে আসে।

মানসিকভাবে রিল্যাক্স করুন

ফুটবল ম্যাচ অনেক সময় খুব উত্তেজনাপূর্ণ হয়, বিশেষ করে প্রিয় দল খেললে। তাই বিরতির সময় একটু চোখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে পারেন। এতে মানসিক চাপ কমে এবং দ্বিতীয়ার্ধের জন্য মনোযোগ বাড়ে।

দ্রুত প্রয়োজনীয় কাজ সেরে নিন

অনেকে বিরতির সময় ছোটখাটো কাজ সেরে নেন-যেমন পানি নেওয়া, ফোন চার্জে দেওয়া বা প্রয়োজনীয় কিছু গুছিয়ে রাখা। এতে দ্বিতীয়ার্ধে খেলা দেখতে কোনো বাধা থাকে না।

পরবর্তী হাফের জন্য প্রস্তুতি নিন

বিরতির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দ্বিতীয়ার্ধের জন্য নিজেকে প্রস্তুত করা। কোন দল এগিয়ে আছে, কী পরিবর্তন হতে পারে এই নিয়ে একটু ভাবনা করলে খেলা আরও আকর্ষণীয় মনে হয়।

Advertisement

ফুটবল খেলার বিরতি শুধু বিশ্রামের সময় নয়, বরং এটি পুরো ম্যাচ উপভোগ করার একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে এই সময় ব্যবহার করলে খেলা দেখার অভিজ্ঞতা আরও আরামদায়ক, আনন্দদায়ক এবং স্মরণীয় হয়ে ওঠে।

সূত্র: ওয়ান ফুটবল, ওয়ান পিএইচ, ক্লিভল্যান্ড ক্লিনিক ও অন্যান্য

এসএকেওয়াই