অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগমুহূর্তে দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের স্কোয়াডে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে।
Advertisement
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। চট্টগ্রামে বুধবার শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সৌম্য। এই ফরম্যাটে তার সংগ্রহ ১৪৬২ রান।
লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে সৌম্যের অন্তর্ভুক্তি ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার বাড়তি যোগান দেবে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
Advertisement
বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।
এসকেডি/আইএন
Advertisement