বিনোদন

ইউরোপের ছয় শহরে গান শোনাবেন জেমস

ব্যান্ডসংগীতের নগরবাউল খ্যাত তারকা মাহফুজ আনাম জেমস। দুই মাসের সফরে ইউরোপ যাচ্ছেন তিনি। সেখানে বেশ কয়েকটি দেশের ছয়টি শহরে কনসার্ট করবেন জেমস।

Advertisement

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন,প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকেট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।

রবিন জানিয়েছেন, আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে শুরু হবে এই সফর। এরপর ২৬ জুলাই পর্তুগালে, ৯ অগাস্ট সাইপ্রাসে, ওই মাসের ১৬ তারিখে ইতালির রোমে, ২২ তারিখে ভেনিসে এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন তিনি।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবামগুলো প্রকাশ হয়।

Advertisement

পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।

২০০৬ সালে বলিউড চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ ‘ভিগি ভিগি’র গানটি গাওয়ার পর দেশ ছাড়িয়ে ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন জেমস।

 

এমআই/এলআইএ

Advertisement