ঢাকা ওয়াসা রাজধানীতে পানির চাহিদার তুলনায় এখনো দৈনিক প্রায় ২৫ কোটি লিটার কম পানি উৎপাদন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন সংরক্ষিত আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিতত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে ঢাকা ওয়াসা দৈনিক ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার পানি উৎপাদন করছে। অন্যদিকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন পানির চাহিদা রয়েছে ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার।
আরও পড়ুন ঢাকার জলাবদ্ধতা নিরসনে যেসব পরিকল্পনার কথা জানালেন মির্জা ফখরুলমন্ত্রী জানান, সরবরাহ করা পানির মান নিশ্চিত করতে ওয়াসা পানি শোধন প্রক্রিয়ায় পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালাম সালফেট ও ক্লোরিনেশন ব্যবহার করে থাকে।
Advertisement
মন্ত্রী আরও বলেন, শোধিত পানি সরবরাহের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে ওয়াসার পরীক্ষাগারে এর মান পরীক্ষা করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পানির গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনার বিভিন্ন মানদণ্ডে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পানির গুণগত মান নিশ্চিত করা হয়।
এমওএস/বিএ
Advertisement