জাতীয়

আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন 

‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২৯’-এর খসড়া পরিমার্জনের জন্য চার সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

Advertisement

আরও পড়ুন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীর আহমেদকে ফেরাতে চেষ্টা করছে দুদক

চার সদস্যের এ কমিটির আহ্বায়ক বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।  

কমিটির প্রধান দায়িত্ব হবে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা ও পরিমার্জন করা। 

আরও পড়ুন ডা. শফিকুর রহমান / বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

Advertisement

আরএমএম/কেএসআর