আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরবেন ট্রাম্পও!

চলমান ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মঞ্চে এবার দেখা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘টকস্পোর্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) ট্রাম্পকে বিশ্বকাপ ট্রফি হস্তান্তরের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প চ্যাম্পিয়ন দলের উদযাপনেও অংশ নিতে পারেন। এর আগে গত বছর (২০২৫) ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও একই ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

আরও পড়ুন ব্রাজিল যখন ফিলিস্তিনের পক্ষে, আর্জেন্টিনা কেন ইসরায়েলের পাশে?

সাধারণত ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালের ট্রফিটি মঞ্চের একটি বেদিতে রাখা থাকে। সেখান থেকে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বা খেলোয়াড়েরা ট্রফিটি নিয়ে মূল মঞ্চে উদযাপনে মেতে ওঠেন। তবে এবার মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে সেই নিয়মে কিছুটা ভিন্নতা আসতে পারে।

ব্যস্ত সূচির কারণে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের প্যারাগুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটিতে মাঠে থাকতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে তাঁর উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ তবে কার জেতা উচিত? চেলসি খেলোয়াড়দের ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতা

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রাম্পের মঞ্চে উপস্থিতি নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছিল। চেলসি শিরোপা জেতার পর ট্রাম্প যখন পোডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে অবস্থান করছিলেন, তখন চেলসি ফরোয়ার্ড কোল পামারসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বেশ বিভ্রান্ত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়।

ওই সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রথমে ট্রাম্পকে মঞ্চ থেকে চলে যাওয়ার ইঙ্গিত দিলেও ঠিক পরের মুহূর্তেই আবার তাকে মঞ্চে থাকার জন্য আমন্ত্রণ জানান।

আরও পড়ুন ফুটবলে এটাই হতে পারে শেষ বিশ্বকাপ, কারণ কী?

পাবলিক ডোমেইনে ব্যাপক ভাইরাল হওয়া সেই দৃশ্যে দেখা যায়, চেলসির খেলোয়াড়েরা যখন ট্রফি উঁচিয়ে আনন্দে লাফালাফি করছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প সেই বৃত্তের ঠিক মাঝখানে সোজা দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তালি দিচ্ছিলেন। ফুটবল ইতিহাসে যা বেশ কৌতুকপূর্ণ এক দৃশ্য হিসেবে স্মরণীয় হয়ে আছে। এবার ঘরের মাঠের মেগা ইভেন্টেও ট্রাম্পের তেমন কোনো চমক অপেক্ষা করছে কি না, তা দেখতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

সূত্র: গালফ নিউজ, ওয়ান ফুটবলকেএএ/

Advertisement