ফুটবল বিশ্বকাপ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রায় দুই হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আর্জেন্টিনার সমর্থকরা। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার সমর্থক অংশ নেন।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জেলা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর (চৌরাস্তা মোড়), কোর্ট মোড়, কলেজ রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে পতাকা বহন করেন। এ সময় প্রিয় দলের জার্সি, বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে স্লোগান দেন। পাশাপাশি বিশ্বকাপের গান ও বাদ্যযন্ত্র বাজানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনা সমর্থকদের এ আয়োজনের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী শান্ত আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা, সাংবাদিক জিসান আহমেদ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিব জোয়ার্দ্দার।
Advertisement
এ সময় শেখ লিটন বলেন, বিশ্বকাপ এলেই আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবারও আশা করছি আর্জেন্টিনা ভালো খেলবে।
আরেক সমর্থক শিরিন জামান বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগেরও নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এ শোভাযাত্রা করা হয়েছে।
হুসাইন মালিক/এএইচ/জেআইএম
Advertisement