কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর উল্টে পড়া বালুভর্তি ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ১২ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রেল রেল চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন।
তিনি জানান, সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্নে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি রেল লাইনের ওপর উল্টে পড়ায় পুরো রেলপথ ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। যাত্রীদের বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়।
Advertisement
কুড়িগ্রাম স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, ’১২ ঘণ্টাা চেষ্টায় লাইন থেকে বালু অপসারণ করা হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।’
রোকনুজ্জামান মানু/এএইচ/জেআইএম