আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় যাবেন। আর তার জন্য শহরের অন্যতম ব্যস্ত সড়ক রেড রোড সাতদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
Advertisement
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন আবেদনকারী। আদালত সরকারি সিদ্ধান্তে হস্তক্ষেপ না করলেও বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন, অনুষ্ঠান শেষ হতেই রাস্তা খুলে দিতে হবে।
আরও পড়ুন ঈদে ১ ঘণ্টার নামাজে আপত্তি, সেই রেড রোডই এবার যোগাসনের জন্য ৭ দিন বন্ধঈদের নামাজের সবচেয়ে বড় জমায়েত হতো এই রেড রোডে। হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলত যে কেন রাস্তা বন্ধ করে নামাজ পড়া হবে?
গত মাসে বিজেপির সরকার আসার পরে ঈদের নামাজের জমায়েত রেড রোডের বদলে পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড ময়দানে সরিয়ে নেওয়া হয়। এখন রেড রোড বন্ধ করে যোগাসনের অনুষ্ঠান হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
Advertisement
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য ওই রাস্তাটি সাতদিন বন্ধ রাখা নিয়ে দায়ের হওয়া মামলাটি শুনানির সময়ে আদালতও প্রশ্ন করেন, কেন যোগ দিবসের অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা গেল না? তবে প্রশ্ন তুললেও শেষমেশ রাস্তা বন্ধের সিদ্ধান্তের ওপর কোনো প্রকার স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট।
গত ১৪ জুন থেকেই বন্ধ করা হয়েছে রেড রোড। এই পরিস্থিতি চলবে ২১ জুন পর্যন্ত। অনুষ্ঠান চলাকালীন বিকল্প রাস্তার ব্যবস্থা সুনিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি বাংলাকেএএ/
Advertisement