ধর্ম

হঠাৎ বিপদে পড়লে যে দোয়া পড়বেন

হঠাৎ কোনো বিপদে পড়লে পড়ুন এ দোয়াটি:

Advertisement

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، ولا حَوْلَ ولا قُوَّةَ إلا باللهِ العَلِيِّ العظيمِ

উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযিম।

অর্থ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, মহান ও পরাক্রমশালী আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই।

Advertisement

দোয়াটি বর্ণনা করেছেন আলী (রা.)। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন, আমি কি তোমাকে এমন দোয়া শেখিয়ে দেবো যা তুমি কোনো বিপদে পড়লে পড়বে? আমি বললাম, অবশ্যই শিখিয়ে দিন, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গীত করুন! রাসুল (সা.) বললেন, তুমি কোনো বিপদে পড়লে পড়বে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযিম’ তাহলে আল্লাহ তাআলা তোমার সব ধরনের বিপদাপদ দূর করে দেবেন। (আল আযকার লিননবী)

আরও পড়ুন আল্লাহর ভালোবাসা লাভের দোয়া

যে কোনো বিপদ আপদে মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা ও আল্লাহর সহায্য প্রার্থনা করা। আল্লাহই মুমিনের চূড়ান্ত ভরসাস্থল। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি মুমিনের ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি তার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায়। বিনয় ও অহংকারহীনতা প্রকাশ পায়।

আল্লাহ তাআলা কোরআনে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (সুরা গাফির: ৬০)

আরও পড়ুন সব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, বিপদের সময় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দোয়াটি পড়তেন,

Advertisement

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রাববুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাববুস সামাওয়াতি ওয়া রাববুল আরদি ওয়া রাববুল আরশিল করীম।

অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোন ইলাহ নেই, যিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ ও অশেষ ধৈর্যশীল, আরশে আজিমের রব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আসমান জমিনের রব ও সম্মানিত আরশের মালিক। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। (সহিহ মুসলিম)

আরও পড়ুন বিপদ থেকে বাঁচতে ১০ কার্যকরী দোয়া

ওএফএফ