জাতীয়

পোস্তগোলায় মাইক্রোবাস চাপায় প্রাণ গেলো পথচারীর

রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাস (হাইয়েস) চাপায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার পাল বলেন, নিহত ব্যক্তি পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/এমএএইচ/