বিনোদন

তিন প্রজন্মের শিল্পীদের অভিনয়ে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। নির্মাণ করেছেন রাকেশ বসু।

Advertisement

নির্মাতা জানিয়েছেন, নাটকটির দৃশ্যধারণ চলছে, শিগগিরই এনটিভিতে প্রচার শুরু হবে নাটকের। এতে অভিনয় করেছে তিন প্রজন্মের শিল্পী ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী ও জাকিয়া বারী মম।

নাটকের গল্প নিয়ে রাকেশ বলেন, "চাওয়া পাওয়া পারিবারিক গল্পের নাটক। পারিবারিক সম্পর্ক আর নানা টানাপোড়েনের গল্প দেখা যাবে এতে। আশা করছি, প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।"

'চাওয়া পাওয়ায়' মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর।

Advertisement

ডলি জহুর বলেন, "এই ধারাবাহিকের গল্পটা বেশ সুন্দর। এমনিতেই রাকেশ বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। এই নাটকেও বেশ যত্ন নিয়ে প্রতিটি দৃশ্যের শুটিং করছে। এখন তো ভালো গল্পের বেশ সংকট। কিন্তু রাকেশের গল্প নির্বাচন সব সময়ই খুব ভালো। প্রতিটি নাটকেই সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করে।"

মেমী বলেন, চাওয়া পাওয়া জীবনের গল্প। তাই দর্শকের কাছে সহজেই উপভোগ্য হবে বলে মনে করছেন তিনি।

“ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরও অনেকেই আছেন। কাজটি করতে বেশ ভালো লাগছে।"

এমআই/জেআইএম

Advertisement