মুখ, হাত কিংবা চুলের যত্নে আমরা যতটা সচেতন, পায়ের যত্নে ততটা মনোযোগ অনেক সময়ই দেওয়া হয় না। অথচ সারাদিনের ধুলাবালি, রোদ এবং জুতার ঘর্ষণের সবচেয়ে বেশি প্রভাব পড়ে পায়ের ওপরই। বিশেষ করে যারা নিয়মিত স্যান্ডেল বা খোলা জুতা পরেন, তাদের পায়ের পাতায় সহজেই ট্যান পড়ে এবং কালচে দাগ দেখা যায়।
Advertisement
শুধু রোদ নয়, শক্ত জুতার ঘর্ষণেও অনেক সময় ফোসকা পড়ে। পরে ফোসকা সেরে গেলেও থেকে যায় কালো দাগ। ফলে যত সুন্দর পোশাকই পরা হোক না কেন, কালচে ও রুক্ষ পায়ের কারণে পুরো লুকটাই ম্লান হয়ে যেতে পারে।ত্বকের এই কালচে ভাব দূর করতে বাজারে নানা ধরনের কসমেটিক ও ট্রিটমেন্ট থাকলেও প্রথমে ঘরোয়া কিছু উপায় চেষ্টা করে দেখতে পারেন। নিয়মিত যত্ন নিলে পায়ের স্বাভাবিক উজ্জ্বলতা অনেকটাই ফিরে আসতে পারে।
কফি ও দইয়ের স্ক্রাবরোদে পোড়া ত্বকের কালচে ভাব কমাতে কফি বেশ কার্যকর একটি উপাদান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।
২ চা চামচ কফি গুঁড়া, ১ চা চামচ চিনি এবং ২ চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এরপর পায়ের পাতায় মিশ্রণটি লাগিয়ে ৫ থেকে ৬ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩বার এই স্ক্রাব ব্যবহার করলে ধীরে ধীরে পায়ের কালচে ভাব কমতে শুরু করবে।
Advertisement
যাদের পায়ের ত্বক রুক্ষ ও খসখসে, তাদের জন্য এই পদ্ধতি বেশ উপকারী। প্রথমে হালকা গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে পা পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পিউমিক স্টোন দিয়ে আলতোভাবে ঘষে মৃত কোষ পরিষ্কার করুন।
এবার ২ টেবিল চামচ টক দই, ১টেবিল চামচ চালের গুঁড়া এবং ১ চা-চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি পায়ে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন।
চালের গুঁড়া প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, আর গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সপ্তাহে ৩ বার ব্যবহার করলে পায়ের ত্বক আরও কোমল ও উজ্জ্বল দেখাবে।
আরও পড়ুন গরমে মুখ ধোয়ার যেসব ভুলে বাড়ছে ব্রণ ওটস, দুধ ও মধুর প্যাকপায়ের কালচে দাগ কমাতে ওটসও বেশ উপকারী। এটি মৃত কোষ দূর করার পাশাপাশি ত্বককে নরম রাখতেও সাহায্য করে। প্রথমে ওটস সামান্য দুধে ভিজিয়ে নরম করে নিন। এরপর এতে ১ চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।
Advertisement
পা পরিষ্কার করে এই স্ক্রাব লাগিয়ে কয়েক মিনিট আলতোভাবে ঘষুন। তারপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পায়ের ত্বক পরিষ্কার ও মসৃণ হবে।
দাগ পড়া এড়াতে যা করবেনশুধু দাগ তোলাই নয়, দাগ যেন না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। বাইরে বের হলে সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করুন। খুব শক্ত জুতা এড়িয়ে চলুন এবং দীর্ঘ সময় খোলা জুতা পরে ধুলাবালিতে হাঁটা কমান। বাড়ি ফিরে পা ভালোভাবে ধুয়ে শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক বেশি সুস্থ থাকে।
আরও পড়ুন যেভাবে সিরাম ব্যবহার করলে পাবেন গ্লাস স্কিন অতিরিক্ত যত্নের কিছু টিপসপায়ের কালচে ভাব দূর করতে শুধু স্ক্রাব করলেই হবে না, প্রতিদিন পা পরিষ্কার রাখা এবং বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করাও জরুরি। খোলা জুতা পরলে পায়ে সানস্ক্রিন লাগানোর অভ্যাস করুন। এছাড়া রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ব্যবহার করলে পায়ের ত্বক নরম ও স্বাস্থ্যোজ্জ্বল থাকবে।
নিয়মিত যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সহজ কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলেই পায়ের কালচে দাগ কমে যেতে পারে। ফলে আপনার পা দেখাবে আরও সুন্দর, পরিষ্কার ও উজ্জ্বল।
সূত্র: এনটিভি, হেলথলাইন, বি বিউটিফুল
এসএকেওয়াই