খেলাধুলা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুরস্কে বড় পর্দায় খেলা দেখা নিষিদ্ধ

 

দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তুরস্ক। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর খেলা পাগল এই দেশটি আর সুযোগ পায়নি। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে আর্দা গুলারদের হাত ধরে ভালো কিছু করার প্রত্যয় তাদের। সমর্থকরাও তাদের ঘিরে আশা করছে। তবে তুরস্কের সরকার সমর্থকদের খেলা উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটিয়ে ফেললো।

Advertisement

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য তুরস্কে বড় পর্দায় খেলা দেখানো নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা সারা দেশে বড় পর্দা বসানো নিষিদ্ধ করেছে যাতে আওয়াজ কম হয়, ট্রাফিক জ্যাম কম লেগে থাকে। দেশটির ৮১টি রাজ্যে ইতোমধ্যে চিঠি প্রেরণ করে এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্থানীয় কিছু কর্তৃপক্ষ ইতোমধ্যে পরিকল্পনা করেছিল তুরস্কের গ্রুপ পর্বের প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি নানা জায়গায় বড় দেখাবে। এর আগে প্রথম ম্যাচটিও তারা বড় পর্দায় দেখিয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে তারা আর সেটা দেখাতে পারছে না।

Advertisement

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে তাদের স্থানীয় সময় সকাল ১০ টায়। প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে। মূলত শব্দ দূষণ এবং ট্রাফিক জ্যামের কারণে মানুষের রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটা থেকে বাঁচাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ওয়াইকেএস হলো পুরো তুরস্কের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়।

আরআর/এমএমআর

Advertisement