আন্তর্জাতিক

জনপ্রিয়তায় ধস: ইসরায়েলিদের বড় অংশই আর নেতানিয়াহুকে চায় না

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নেমেছে। ইসরায়েলিদের বড় অংশই আর নেতানিয়াহুকে চায় না। এক জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি চান নেতানিয়াহু রাজনীতি ছেড়ে দিন।

Advertisement

ইসরায়েলের চ্যানেল ১২-এর একটি নতুন জরিপ ইঙ্গিত দিচ্ছে যে, শরৎকালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অধিকাংশ ইসরায়েলি বেঞ্জামিন নেতানিয়াহুর পুনঃনির্বাচিত হওয়ার বিপক্ষে।

জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৫৯ শতাংশ মনে করেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। অন্যদিকে ৩৩ শতাংশ তার প্রার্থিতাকে সমর্থন করেন এবং ৮ শতাংশ এখনো এ বিষয়ে সিদ্ধান্তহীন।

সূত্র: আল জাজিরা

Advertisement

টিটিএন