ফুটবল খেলায় আবেগ, সংস্কৃতি এবং সম্পর্কের এক শক্তিশালী সেতু তৈরি করে। বিশ্বকাপ এলেই সেই আবেগ আরও গভীর হয়ে ওঠে। বাড়ির ছোট পর্দার সামনে যখন ম্যাচ শুরু হয়, তখন অনেক পরিবারেই এক অদ্ভুত দৃশ্য দেখা যায় যে, পরিবারের সবাই একসঙ্গে বসে প্রিয় দলকে সমর্থন করছেন। এই একসঙ্গে থাকা সময়টাই ফুটবলকে শুধু খেলায় সীমাবদ্ধ না রেখে পারিবারিক বন্ধনের অংশ করে তোলে।
Advertisement
অনেক পরিবারের জন্য ফুটবল ম্যাচ দেখা একটি বিশেষ রুটিন। বাবা হয়তো নিজের শৈশবে যে দলকে সমর্থন করতেন, সেই ভালোবাসা তিনি ধীরে ধীরে ছেলে ও মেয়েদের মধ্যেও ছড়িয়ে দেন। ম্যাচ শুরুর আগে আলোচনা, খেলোয়াড়দের নাম মনে করিয়ে দেওয়া, কিংবা পুরোনো স্মৃতি শেয়ার করার মতো ছোট ছোট মুহূর্তই তৈরি করে গভীর সম্পর্ক। ছেলে যখন বাবার পাশে বসে প্রথমবার বিশ্বকাপের উত্তেজনা অনুভব করে, তখন সেটি শুধু খেলা দেখা নয়, বরং এক ধরনের শিক্ষা হয়ে দাঁড়ায়, আবেগ ভাগ করে নেওয়ার শিক্ষা।
প্রজন্মের মধ্যে দলীয় সমর্থনফুটবল পরিবারে প্রজন্মের পর প্রজন্ম দলীয় সমর্থন বহন করে। অনেক সময় দেখা যায়, বাবা আর্জেন্টিনার সমর্থক হলে ছেলেও মেয়ে ধীরে ধীরে সেই দলে আকৃষ্ট হয়। আবার কেউ কেউ নিজের পছন্দে নতুন দল বেছে নেয়, ফলে তৈরি হয় মজার আলোচনা ও সুস্থ প্রতিদ্বন্দ্বিতা। এই ভিন্নতা কখনো দূরত্ব তৈরি করে না, বরং বাড়ায় আলোচনা, যুক্তি ও হাস্যরস। ম্যাচের সময় ছোটখাটো তর্ক, গোলের পর উল্লাস পরিবারে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
পরিবারের সবাই একসঙ্গে সময় কাটানোবর্তমান ব্যস্ত জীবনে পরিবারের সদস্যদের একসাথে সময় কাটানো অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু বিশ্বকাপ সেই দূরত্ব অনেকটাই কমিয়ে দেয়। রাত জেগে ম্যাচ দেখা, একসঙ্গে চা-নাস্তা খাওয়া, কিংবা গোল হলে চিৎকার করে ওঠার মতো অভ্যাস পরিবারকে আরও কাছাকাছি আনে। ফুটবল ম্যাচ যেন একটি অজুহাত, যার মাধ্যমে সবাই এক জায়গায় জড়ো হয় এবং দৈনন্দিন ব্যস্ততা ভুলে যায়।
Advertisement
ফুটবল পরিবারকে শেখায় আবেগ ভাগ করে নিতে। প্রিয় দল জিতলে পুরো পরিবার একসঙ্গে আনন্দে মেতে ওঠে। আবার হারলেও একসঙ্গে হতাশা ভাগ করে নেয়। এই আবেগের অংশীদারিত্বই সম্পর্ককে আরো শক্ত করে। বিশেষ করে পরিবারের ক্ষেত্রে এটি আরও গভীর হয়। বাবা যেমন অভিজ্ঞতার আলোকে খেলা ব্যাখ্যা করেন, ছেলে তেমনি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। এতে তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া।
আরও পড়ুন প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায় সম্পর্ক গড়ার একটি শক্তিশালী মাধ্যমফুটবল আসলে শুধুই খেলা নয়, এটি সম্পর্ক গড়ার একটি শক্তিশালী মাধ্যম। বাবা-ছেলের সম্পর্ক, ভাই-বোনের বন্ধন কিংবা পুরো পরিবারের একসঙ্গে থাকার পেছনে ফুটবল একটি অদৃশ্য সেতুর মতো কাজ করে। বিশ্বকাপের সময় এই সেতু আরও দৃঢ় হয়। বিভিন্ন প্রজন্ম একসঙ্গে বসে একই দলকে সমর্থন করে, যা পরিবারে একটি অভিন্ন পরিচয় তৈরি করে।
আরও পড়ুন প্রিয় দলের খেলা দেখার সময় অস্থিরতা যেভাবে সামলাবেনফুটবল আমাদের ভিন্ন মত শেখায়, ভিন্ন পছন্দ থাকলেও একসঙ্গে থাকা যায়। পবিরার একসঙ্গে ম্যাচ দেখা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি অনুভূতি, একটি স্মৃতি এবং একটি বন্ধন। বিশ্বকাপের শেষ হয়ে গেলেও এই স্মৃতিগুলো থেকে যায় দীর্ঘদিন। কারণ ফুটবল শেষ পর্যন্ত শুধু মাঠের খেলা নয়, এটি পরিবারের হৃদয়কে একসঙ্গে স্পন্দিত করার এক অনন্য ভাষা।
সূত্র: হাফপোষ্ট, ইউর টিন ম্যাগাজিন, টাইমস অব ইন্ডিয়া
Advertisement
এসএকেওয়াই