বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করে কিছুটা চাপে রয়েছে স্পেন। কেননা গ্রুপের দ্বিতীয় হলেই তাদের রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার সাথে, যদি আর্জেন্টিনা নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়।
Advertisement
তাই এমন বাঘের মুখে যেন না পড়তে হয় সেজন্য সৌদি আরবের বিপক্ষে জয়ের ছক কষছেন ইউরো জয়ী স্প্যানিশ কোচ। স্পেন দলে আর্জেন্টিনার মত একজন স্ট্রাইকার দরকার বলেও তিনি জানান। যদি সুযোগ থাকতো তাহলে তিনি তার দলে মেসিকে নয়, আলভারেজকে চাইতেন বলে মত প্রকাশ করেন।
ইউরোপীয় দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রকাশ করেছেন যে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে যদি সুযোগ থাকে তাহলে তার দলে রীতিমত ‘ছিনিয়ে’ নেবেন। ‘লা কোপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মতে, সে আমাদের দলে পুরোপুরি মানিয়ে যাবে। সে একজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে।’ সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া স্পষ্ট করে কোচ আরও যোগ করেন, ‘আমি মনে করি এটা চমৎকার সংযোজন হবে।’
এই আর্জেন্টাইন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তার এই মতামতটি এসেছে। বার্সেলোনা দীর্ঘদিন ধরেই তার প্রতি আগ্রহী। এমনকি ১০০ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল, যা সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে তাকে দ্রুত দলে ভেড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু অ্যাটলেটিকোর চাওয়া আকাশচুম্বী অঙ্কের কারণে আলোচনাটি ভেস্তে যায় (যারা তাদের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে অটল রয়েছে)।
Advertisement
কোচের কথার সায় দিয়ে স্প্যানিশ জাতীয় দল এবং বার্সেলোনার খেলোয়াড় দানি ওলমো তার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সে একজন বিশ্বমানের খেলোয়াড়, এটা সবাই জানে। সে এখন বিশ্বের অন্যতম সেরা নাম্বার নাইন এবং সে একজন ভালো মানুষও।’
সম্প্রতি এই স্ট্রাইকার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের দ্বিতীয়ার্ধে খেলেছেন। অন্যদিকে, দে লা ফুয়েন্তের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে সেরা উদীয়মান তারকা কে হবেন সে উত্তরে তিনি জোর দিয়ে বলেন, ‘এটা পেদ্রি হতে পারে।’ এর মাধ্যমে তিনি ২৩ বছর বয়সী সেই মিডফিল্ডারের কথা উল্লেখ করেন যিনি কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের ম্যাচে প্রথম একাদশে ছিলেন।
তুলনামূলক স্বস্তিতে শেষ ম্যাচ ডে-তে পৌঁছানোর জন্য, বর্তমানে গ্রুপ ‘এইচ’-এ তৃতীয় স্থানে থাকা লা রোজাকে সৌদি আরবের বিপক্ষে একটি জয় প্রয়োজন হবে যেখানে সব দলেরই এক পয়েন্ট করে রয়েছে।
আরআর/আইএইচএস/
Advertisement