ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দু’জনকে আটক করেছে পুলিশ। এসময় ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
Advertisement
শনিবার (২০ জুন) সকালে পরশুরাম মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম-ফেনী সড়কে সমিতি রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে অ্যাম্বুলেন্সচালক জসিম উদ্দিন (৫১), পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন পরশুরাম মডেল থানার পুলিশ উপপরিদর্শক এসআই নাসির উদ্দীন ও এ এসআই রাজিব বৈরাগীসহ পুলিশ সদস্যরা।
Advertisement
পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সে অভিনব কৌশলে মাদক কারবারিরা মাদক পাচারের সময় ১১৭ বোতল মাদক আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/এমএস