লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচ আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে। সেই ম্যাচে মাঠে নামার আগে চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
Advertisement
২০২২ কাতার বিশকাপের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোল করা গনসালো মন্তিয়েল চোটে পড়েছেন। খেলা হবে না অস্ট্রিয়ার বিপক্ষে।
রক্ষণভাগের খেলোয়াড় মন্তিয়েল পেশির চোটে ছিটকে গেছেন সেই ম্যাচ থেকে। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের ছিটকে যাওয়ার খবরে দুশ্চিন্তা ধরে গেছে আর্জেন্টিনা শিবিরে। মন্তিয়েলের ছিটকে পড়ার খবরটি সামনে এনেছেন সাংবাদিক মার্টিন অ্যারেভালো। মেডিকেল পরীক্ষার পর চোটের বিষয়টি গুরুতর বলে নিশ্চিত হওয়া গেছে।
মন্তিয়েলের অনুপস্থিতি আর্জেন্টিনা কোচ স্কালোনির রক্ষণভাগ সাজানোর পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে, ডান প্রান্তে নাহুয়েল মলিনাকেই প্রথম পছন্দ হিসেবে রাখা হবে, নাকি স্কোয়াডের অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে নতুন কৌশল সাজানো হবে।
Advertisement
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই সময়ে মন্তিয়েলের চোট আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে বড় এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইএন