খেলাধুলা

আইভরি কোস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে যে একাদশ নিয়ে নামছে জার্মানি

বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করা জার্মানি এবার মুখোমুখি হচ্ছে আইভরি কোস্টের (কোত দিভোয়ার)। টরন্টোর বিএমও ফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

Advertisement

অন্যদিকে, আইভরি কোস্টও নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে। ফলে দুই দলের জন্যই ম্যাচটি গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াই।

ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে দুই দলের চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়েছে।

জার্মানির একাদশ (৪-২-৩-১)ম্যানুয়েল নয়্যার (গোলরক্ষক), জশুয়া কিমিচ, ইয়োনাথান তাহ, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, লুকাস নিমেখা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

Advertisement

আইভরি কোস্টের একাদশ (৪-৩-৩)ইয়াহিয়া ফোফানা (গোলরক্ষক), ওডিলন কোসুনু, উইলফ্রিড সিঙ্গো, ইমানুয়েল আগবাদু, ঘিসলেইন কোনান, ফ্রাঙ্ক কেসিয়ে, ইব্রাহিম সাঙ্গারে, উলাই, দিয়োমঁদে, ইভান গুয়েসাঁ, দিয়ালো।

এমএমআর