আইন-আদালত

আলভীকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় আফরা ইভনাত ইকরার মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

রোববার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক এ আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, বিকেলে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। এ ঘটনায় স্বামী জাহের আলভীকে প্রধান আসামি করা হয়।

আরও পড়ুন কারাগারে অভিনেতা জাহের আলভী

এর আগে গত ১৮ জুন জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার বিভিন্ন দিক যাচাই এবং অভিযোগের সত্যতা অনুসন্ধানে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্যই তার রিমান্ড আবেদন করা হয়েছে।

এদিকে মামলার আরেক আসামি ও জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

Advertisement

আরও পড়ুন অভিনেতা জাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চাইলেন ইকরার বাবা

ডিবি জানিয়েছে, আলোচিত এ মামলার তদন্তে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে। 

এমডিএএ/এমআইএইচএস