আন্তর্জাতিক

যোগব্যায়ামে মেলে যেসব শারীরিক ও মানসিক সমস্যার সমাধান

বিশ্বজুড়ে প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। শারীরিক, মানসিক ও আবেগিক সুস্থতার জন্য যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতেই এই দিনটি উদযাপন করা হয়। ২০১৪ সালে ভারতের প্রস্তাবে জাতিসংঘ দিনটিকে স্বীকৃতি দেয় এবং ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।

Advertisement

যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়; এটি শারীরিক ব্যায়াম, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, ধ্যান ও মানসিক প্রশান্তির সমন্বিত একটি পদ্ধতি। বর্তমানে যোগব্যায়ামের বিভিন্ন ধরন রয়েছে, যেগুলোর লক্ষ্য ও উপকারিতাও ভিন্ন।

১. হঠ যোগ

নতুনদের জন্য সবচেয়ে উপযোগী যোগব্যায়াম। সহজ আসন, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও বিশ্রামের মাধ্যমে শরীরের নমনীয়তা ও মানসিক শান্তি বাড়ায়।

Advertisement

২. বিন্যাস যোগ

শ্বাস-প্রশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে এক আসন থেকে আরেক আসনে প্রবাহমানভাবে যাওয়া হয়। এটি তুলনামূলকভাবে বেশি সক্রিয় ও ব্যায়ামধর্মী।

৩. অষ্টাঙ্গ যোগ

নির্দিষ্ট ক্রমে ধারাবাহিক আসন অনুশীলনের মাধ্যমে শক্তি, সহনশীলতা ও মনোযোগ বাড়ানো হয়। অভিজ্ঞদের জন্য বেশি উপযোগী।

Advertisement

৪. আয়েঙ্গার যোগ

সঠিক ভঙ্গি ও শরীরের ভারসাম্যের ওপর গুরুত্ব দেয়। ব্লক, স্ট্র্যাপ বা কুশনের মতো সহায়ক উপকরণ ব্যবহার করা হয়।

৫. বিক্রম যোগ

গরম কক্ষে ২৬টি নির্দিষ্ট আসন ও দুটি শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা হয়। এটি শরীরের নমনীয়তা ও সহনশীলতা বাড়াতে সাহায্য করে।

৬. কুণ্ডলিনী যোগ

আসন, শ্বাস-প্রশ্বাস, মন্ত্রপাঠ, ধ্যান ও সচেতনতার সমন্বয়ে অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করার চেষ্টা করা হয়।

৭. ইয়িন যোগ

একটি আসন দীর্ঘ সময় ধরে ধরে রাখা হয়। এটি লিগামেন্ট, জয়েন্ট ও গভীর টিস্যুর ওপর কাজ করে এবং মানসিক প্রশান্তি আনে।

৮. রেস্টোরেটিভ যোগ

গভীর বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য এই যোগব্যায়াম করা হয়। চাপ কমানো ও ঘুমের মান উন্নত করতে কার্যকর।

৯. পাওয়ার যোগ

অষ্টাঙ্গ যোগ থেকে অনুপ্রাণিত একটি আধুনিক ও শক্তিশালী যোগধারা। এটি অনেকটা পূর্ণাঙ্গ ওয়ার্কআউটের মতো কাজ করে।

১০. এরিয়াল যোগ

ঝুলন্ত কাপড়ের হ্যামক ব্যবহার করে বিভিন্ন আসন করা হয়। এটি শরীরের নমনীয়তা, ভারসাম্য ও শক্তি বাড়াতে সহায়ক।

১১. অ্যাক্রো যোগ

যোগব্যায়াম ও অ্যাক্রোবেটিকসের সমন্বয়। সাধারণত দুইজন অংশগ্রহণকারী একসঙ্গে এটি অনুশীলন করেন।

১২. প্রেনটাল যোগ

গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে তৈরি। এটি শরীরের নমনীয়তা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং প্রসবের প্রস্তুতিতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী যোগব্যায়ামের ধরন নির্বাচন করলে এর সর্বোচ্চ উপকার পাওয়া সম্ভব। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যোগচর্চায় উৎসাহিত করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম