জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় পুরুষ এককে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
Advertisement
রোববার (২১ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এতে পুরুষ এককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, পুরুষ দ্বৈতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে রানার-আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। নারী এককে কোয়ার্টার ফাইনাল ও নারী দ্বৈতে সেমিফাইনাল পর্যন্তু গিয়েছে।
Advertisement
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রশিক্ষক পুষ্পেন সরকার বলেন, আমাদের দলের সবাই অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাগ্রতা ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। তাদের এই নিবেদনই আমাদের সাফল্যের অন্যতম ভিত্তি।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা আরও বড় অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াবে। এছাড়া ক্রীড়া কমিটি ও সংশ্লিষ্ট সব সদস্য আমাদের এ সাফল্য অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, আমাদের মেয়েরাও খুব ভালো খেলেছে। তবে আমরা কোনো শিরোপা অর্জন করতে পারেনি। আশা করি, আগামী দিনগুলোতেও তারা একই উদ্যম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আরও বড় সাফল্য বয়ে আনবে।
টিএইচকিউ/এমকেআর
Advertisement