জাতীয়

রাজনৈতিক কারণে পদবঞ্চিত ৭ কর্মকর্তার আবেদন পর্যালোচনায় কমিটি

বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং নানাভাবে হয়রানির শিকার হওয়া সাতজন সরকারি কর্মকর্তার আবেদন পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে সরকার।

Advertisement

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে বলা হয়েছে।

পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

আরও পড়ুন ১২ সচিব ওএসডি / প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ স্বাস্থ্য প্রতিমন্ত্রী / রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের ক্যারিয়ার নষ্ট করা হবে না

সদস্যদের মধ্যে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)।

Advertisement

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি সাতজন কর্মকর্তার প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা করবে। তবে আদালতের সুনির্দিষ্ট আদেশ রয়েছে এমন বিষয়াদি এই কমিটির আওতাবহির্ভূত থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৪ শাখা এই কমিটিকে সাচিবিক সহায়তা করবে। এ ছাড়া সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভার সদস্যরা প্রতি সভার জন্য যেভাবে সম্মানী পেয়ে থাকেন, এই কমিটির সদস্যরাও একই খাত থেকে সমপরিমাণ সম্মানী পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এমএমকে

Advertisement