বিনোদন

বাবা হারানোর শূন্যতা ও ভালোবাসা নিয়ে প্রকাশ হলো ‘বাবার ছায়া’  

বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। আবেগঘন এই গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল আছিয়া ইসলাম দোলা-তে।

Advertisement

গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

বাবা হারানোর দুই বছর পর নিজের জীবনের গভীর অনুভূতি ও স্মৃতিকে কেন্দ্র করে এই গানটি তৈরি করেছেন দোলা। গানটি সম্পর্কে তিনি বলেন, তারেক আনন্দের সঙ্গে বাবাকে নিয়ে বহু স্মৃতি ভাগাভাগির পর তিনি গান লেখার অনুরোধ করেন। প্রথমে বিষয়টি কঠিন মনে হলেও, পরে তার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে গীতিকার পরদিনই গানটির লিরিক লিখে দেন।

দোলা আরও জানান, যাদের বাবা বেঁচে আছেন, তাদের জন্য মিউজিক ভিডিওর শেষে একটি বিশেষ বার্তা রাখা হয়েছে। পাশাপাশি তাঁর বাবার সঙ্গে শেষ ফোনালাপের অডিওও ভিডিওতে স্মৃতি হিসেবে যুক্ত করা হয়েছে, যা গানটিকে আরও আবেগঘন করেছে।

Advertisement

সুরকার কিশোর দাস বলেন, গানটির কথা অত্যন্ত হৃদয়স্পর্শী। দোলা পুরো মনোযোগ দিয়ে গানটি গেয়েছেন এবং আবেগকে সুরে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তাঁর আশা, যারা বাবা হারিয়েছেন, গানটি তাদের হৃদয় ছুঁয়ে যাবে।

গীতিকার তারেক আনন্দ জানান, বাবা হারানো সন্তানের ভেতরের শূন্যতা ও ভালোবাসার অনুভূতি থেকেই এই গানটি লেখা হয়েছে।

 

এলআইএ

Advertisement