যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. মোশারফ হোসেন (৪৯), মো. রাসেল (২৪) , মো. খলিল মিয়া (৫০), মো. রিশাদ (২৩), রুহী আক্তার (২২), তৌসিফ (১৮), মো. নাসির (১৯), মো. মাসুদ রানা ওরফে রনি (২৫), মো. বিল্লাল ভূঁইয়া (২৪), মো. শুভ (১৯), মো. শাহীন কাউছার (৪৭), মো. বেলাল হোসেন (৪০), ফেরদৌস কামাল, মোসা. রাশেদা বেগম, রোকসানা বেগম, মো. সাদ্দাম, মো. দিদারুল আলম টিপু, মো. ইউসুফ মজুমদার ও মো. শফিউল আলম।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার (২০ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
Advertisement
কেআর/ইএ