তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের প্রায় অর্ধেক অঞ্চলজুড়ে সোমবার (২২ জুন) সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হচ্ছে। আগামী কয়েক দিনে দেশটিতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ, যার ফলে ফরাসি সরকার এই উচ্চমাত্রার সতর্কতা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement
সরকারি ঘোষণায় বলা হয়েছে, সোমবার (২২ জুন) থেকে দেশটির মূল ভূখণ্ডের ৯৬টি প্রশাসনিক বিভাগের মধ্যে ৪৯টিতে সর্বোচ্চ তাপমাত্রা সতর্কতা ‘রেড অ্যালার্ট’ কার্যকর হবে। এর অর্থ হলো, এসব অঞ্চলে তাপপ্রবাহ জনস্বাস্থ্য, অবকাঠামো ও দৈনন্দিন জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই সঙ্গে ফ্রান্সের আরও ৪০টি বিভাগকে ‘অরেঞ্জ অ্যালার্ট’-এর আওতায় রাখা হবে। অর্থাৎ এসব এলাকাতেও তাপপ্রবাহের ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে ও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স (Meteo-France) জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেই কারণেই ৯৬টি মূল ভূখণ্ড বিভাগের মধ্যে ৪৯টিতে রেড অ্যালার্ট ও আরও ৪০টিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
Advertisement
সূত্র: এএফপি
এসএএইচ