প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র। ফলে নকআউটে যেতে হলে স্পেনের জন্য আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। স্পেন যেন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই ম্যাচে। প্রথমার্ধের ২৪ মিনিট যেতেই তারা ৩-০ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই বিরতিতে গেছে তারা।
Advertisement
কেপ ভার্দের বিপক্ষে শুরুতে মাঠে নামতে পারেননি। শেষ ২০ মিনিট মাঠে থাকলেও তেমন কিছু করতে পারেননি লামিনে ইয়ামাল। যার ফলে ম্যাচটি ছিল গোলশূন্য ড্র।
নকআউটে যেতে হলে সৌদি আরবের বিপক্ষে জিততে হবে। এ কারণে লামিনে ইয়ামালকে রেখেই শুরুর একাদশ গঠন করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সঙ্গে রাখেন দানি ওলমোকেও।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সৌদির গোলমুখে তুমুল আক্রমণ সৃষ্টি করে স্পেন। পুরোপুরি ডিফেন্সিভ হয়ে সেই আক্রমণগুলো ঠেকাতে ব্যস্ত ছিল সৌদি আরবের ফুটবলাররা।
Advertisement
কিন্তু ম্যাচের ১০ম মিনিটে আর সেই আক্রমণ ঠেকাতে পারেনি সৌদি ডিফেন্স। লেফট উইং ধরে বল নিয়ে এগিয়ে এসে একটি নিচু ক্রস দেন ওয়ারজাবাল। পোস্টের সামনে মাটি কামড়ে সেই ক্রস পৌঁছে যায় ইয়ামালের পায়ে। দারুণ ক্ষিপ্রতায় বলটি তিনি জড়িয়ে দিলেন সৌদি আরবের জালে। ১-০ গোলে এগিয়ে গেলো স্পেন।
২১তম মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন মিকেল ওয়ারজাবাল। কর্নার কিক থেকে ভেসে আসা বল বক্সের সামনে ঘুরতে থাকলে ফাঁকায় পেয়ে সৌদির জালে জড়িয়ে দেন তিনি।
তৃতীয় গোল আসতে খুব বেশি সময় লাগলো না। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে ব্যস্ত রেখে ২৪তম মিনিটেই ৩য় গোল আদায় করে নেয় স্পেন। এই গোলটিও করেন মিকেল ওয়াজাবাল। ৩-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। এরপর বেশ কয়েকটি আক্রমণ করলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়েনি।
এমএমআর
Advertisement