হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।
Advertisement
সোমবার (২২ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুটি ছেলে এবং তার বয়স ছিল সাত মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। গত ১ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি সে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ শিশু।
Advertisement
হাসপাতালের তথ্যমতে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৭ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ২৯৭ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ১৩০ শিশু।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
হোসাইন সুলভ/এফএ/এমএস
Advertisement