হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের মূল ফটককে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও সড়কে বিক্ষোভ করেন তারা।
Advertisement
সোমবার (২২ জুন) সকালে শিক্ষার্থীরা প্রথমে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-মদনপুর পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, মো. শাহপরান, শামসিয়া তাব্বাসুম মাইসা প্রমুখ।
শিক্ষার্থীরা জানান, এসব দাবি নিয়ে তারা গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করেছেন। সে সময় থেকে বার বার তাদের আশ্বাস দিলেও হাসপাতাল চালু হয়নি। একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা রয়েছে। দ্রুত তাদের দাবিগুলো মেনে নিতে হবে।
Advertisement
দাবি না মানা পর্যন্ত সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
লিপসন আহমেদ/এনএইচআর/জেআইএম