চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানায়, ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী আহত হন।
Advertisement
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরএএইচ/ইএ
Advertisement