হাইড্রলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ করায় ফেনীতে ৬ বাস চালককে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান এ জরিমানা করা হয়।
Advertisement
অভিযানে ফেনী জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া ও শামীমা আক্তার নেতৃত্ব দেন। এ সময় ফেনী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ ও পরিদর্শক শাওন শওকত সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ জানান, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শব্দ দূষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৬টি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করা হয়।
আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/এমএস
Advertisement