২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের গোলরক্ষকের জার্সিতে শেষ মুহূর্তে পরিবর্তন এনেছে ফিফা। আগে ব্রাজিলের গোলরক্ষকের লাল রঙের জার্সি পরে মাঠে নামার কথা থাকলেও, ২৪ জুনের ম্যাচে তিনি সবুজ জার্সি পরবেন। তবে এই পরিবর্তনের কারণ এখনো জানা যায়নি।
Advertisement
ম্যাচের আনুষ্ঠানিক কিট-গ্রাফিকসে দেখা গেছে, ব্রাজিলের গোলরক্ষক গাঢ় সবুজ জার্সির সঙ্গে একই রঙের শর্টস ও মোজা পরবেন। এই সবুজ কিটটি বিশ্বকাপের জন্য ব্রাজিলের নির্ধারিত প্রধান গোলরক্ষক কিটগুলোর একটি। অন্যদিকে স্কটল্যান্ডের গোলরক্ষক মাঠে নামবেন ধূসর রঙের কিট পরে।
ব্রাজিলের জার্সিবিষয়ক বিশেষজ্ঞ প্ল্যাটফর্ম ‘মান্তোস দো ফুটেবোল’ প্রথম বিষয়টি সামনে আনে। ফিফার প্রকাশিত ম্যাচ কিট-তালিকায়ও দেখা যায়, আগে নির্ধারিত লাল নাইকি গোলরক্ষক জার্সির পরিবর্তে সবুজ কিট ব্যবহার করা হবে। দুই দলের আউটফিল্ড খেলোয়াড়দের জার্সির পাশাপাশি এই পরিবর্তনটিও সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে।
আরএএইচইউএল/জেআইএম
Advertisement