চট্টগ্রামের পতেঙ্গায় পচা-বাসি খাবারের সঙ্গে পোকা-মাকড় ও বিড়ালের বিচরণ পাওয়ায় একটি হোটেল সাময়িক বন্ধ করে দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
Advertisement
একই সঙ্গে ‘সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের ওই হোটেলটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আকতার কণা।
আরও পড়ুন চট্টগ্রামে হালাল লাইভ বেকারিকে জরিমানাঅভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম অংশ নেন।
Advertisement
তিনি জাগো নিউজকে বলেন, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযানের সময় পচা-বাসি খাবারের সঙ্গে পোকা-মাকড় ও বিড়ালের বিচরণ পাওয়া গেছে। তাছাড়া প্রতিষ্ঠানটি অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিল।
তিনি আরও বলেন, এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মানোন্নয়নের লক্ষ্যে জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এমডিআইএইচ/বিএ
Advertisement