জাতীয়

ঢাকার টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণ, বিকট শব্দ

রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোটরসাইকেলে এসে দুজন পটকাজাতীয় কিছু ফাটিয়ে পালিয়ে গেছে। তবে এটি ককটেল নাকি পটকা ছিল, তা জানা যায়নি। শুধু বিকট শব্দ হয়েছে এবং ঘটনাস্থলে সড়কে গানপাউডার পড়ে ছিল।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Advertisement

কেআর/এমকেআর