চাঁদপুরের এক স্কুলে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কচুয়ার গোহাট গ্রামের ডা. ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুলের গ্রিল কেটে সিলিং ফ্যান ও সাউন্ড বক্স নিয়ে যায় দুর্বৃত্তরা।
Advertisement
এ ঘটনার প্রতিবাদে রোববার (২১ জুন) সকালে স্কুলের সামনের রাস্তায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। ৫-৬ বছর বয়সী শিশুদের হাতে স্লোগান লেখা প্ল্যাকার্ড সবার দৃষ্টি আকর্ষণ করে।
আরও পড়ুন অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শিক্ষা সংস্কারের প্রথম ধাপ: শিক্ষামন্ত্রীমানববন্ধনে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘চোর তুমি মানুষ হও’, ‘স্কুলে চুরি লজ্জার’, ‘স্কুলে চুরি জাতির ক্ষতি’, ‘চুরি নয়, কাজ করো’। তাদের এই প্রতিবাদে সংহতি জানিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আয়শা আক্তার আঁখি জানান, বৃহস্পতিবার রাতে গ্রিল কেটে বিদ্যালয়ের মূল্যবান মালামাল চুরি করা হয়েছে। এর আগেও বিদ্যালয় থেকে সাবমার্সিবল পাম্প চুরি হয়।
Advertisement
তিনি বলেন, কারা এই অপকর্ম করছে তা সবাই জানে। এলাকার উঠতি বয়সী কিছু মাদকাসক্ত তরুণ এসব করছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের ঘটনায় যেমন এলাকার সম্মান ক্ষুণ্ন হচ্ছে, তেমনই কোমলমতি শিক্ষার্থীদের মনোজগতে বিরূপ প্রভাব পড়ছে।
এসইউজে/কেএসআর