খেলাধুলা

মেসিতে মুগ্ধ ইংলিশ ফুটবলার রাইস

অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মেসি দুই গোল করে হয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। তার প্রতি অগণিত মানুষের ভালোবাসা প্রকাশ করার তালিকায় এবার নাম লেখিয়েছেন ইংলিশ ফুটবল দলের মিডফিল্ডার ডেকলান রাইস। আর্সেনালের এই তারকা ফুটবলার মেসির প্রতি বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে এক সংবাদ সম্মেলনে এই ফুটবলার বলেন, ‘বিশ্বকাপে লিওনেল মেসি যা দেখাচ্ছেন, তা উপেক্ষা করা অসম্ভব। আমার মনে হয় আমরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী হচ্ছি। এই বয়সে তিনি যা করছেন, তা সত্যিই অবিশ্বাস্য। নিরপেক্ষভাবে দেখলেও একজন ফুটবলপ্রেমী হিসেবে, একজন ভক্ত হিসেবে এবং একই সঙ্গে একজন খেলোয়াড় হিসেবে তাকে খেলতে দেখা রোমাঞ্চকর।’

বিশ্বকাপে ঘানার বিপক্ষে খেলতে নামার আগে প্রশংসা করেছেন দলের অধিনায়ক হ্যারি কেইনেরও। নিজ দলের অধিনায়ক সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য অবশ্যই তিনি আমার অধিনায়ক। ইংল্যান্ডের জার্সিতে তিনি যা করে চলেছেন, আমরা যেন সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। তাকে দলে পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান। তিনি আমাদের অধিনায়ক।’

নিজের সন্তানদের হ্যারি কেইনের বিজয় গাঁথাও শোনাবেন একদিন সে আশাও ব্যক্ত করেন আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জেতা এই ফুটবলার। ‘আমার কাছে কেইন এমন একজন খেলোযয়াড়, যার কথা আপনি ভবিষ্যতে আপনার সন্তানদের বলবেন, আমার সৌভাগ্য হয়েছিল হ্যারি কেনের সঙ্গে খেলতে।’ তিনি এতটাই অসাধারণ একজন ফুটবলার।

Advertisement

‘আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। প্রথমত, তিনি আমাদের অধিনায়ক। দ্বিতীয়ত, প্রতিদিন তিনি তার মনোভাব, পরিশ্রম এবং অনুশীলনে নিজের কাছ থেকে সর্বোচ্চটা দাবি করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেন। অনুশীলনে তার গোল করার ক্ষমতা, বায়ার্ন মিউনিখে তার পারফরম্যান্স এবং ইংল্যান্ড দলের হয়ে যা দেখাচ্ছেন, সেগুলো দেখলে তার বর্তমান পারফরম্যান্স নিয়ে আমি মোটেও বিস্মিত নই।’- যোগ করেন রাইস।

আরআর/আইএইচএস/