দেশজুড়ে

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

‘ফুটবল ম্যান’ নামে পরিচিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ফুটবল শিল্পী মাসুদ রানা চিকিৎসা সহায়তার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সহায়তা চাইলে তিনি সঙ্গে সঙ্গে এই সহযোগিতা করেন।

Advertisement

এসময় মো. রায়হান কবির তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

মাসুদ রানা বলেন, জেলা প্রশাসক অত্যন্ত মানবিক। তার কথাবার্তা ও আচরণে বোঝা গেছে তিনি একজন প্রকৃত ক্রীড়াপ্রেমী। তার সহযোগিতায় আমি নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেলাম।

তিনি আরও বলেন, দেশবাসীর দোয়া ও সহযোগিতা পেলে শিগগিরই নতুন ইভেন্ট নিয়ে আবার সবার সামনে হাজির হবো।

Advertisement

এসময় নিজের সুস্থতা ও স্বপ্ন পূরণে সবার দোয়া চান তিনি।

মাসুদ রানা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়নের বরুনা এলাকার বাসিন্দা। বাবা মৃত শামসুর রহমান মোল্লা।

মাসুদ রানা ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে বল নিয়ন্ত্রণ ও বিভিন্ন কৌশলভিত্তিক প্রদর্শনীতে অসাধারণ দক্ষতা অর্জন করেন। সেই প্রতিভার স্বীকৃতি হিসেবে তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। তার কৃতিত্ব নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এমএস

Advertisement