রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন সামাজিক সংগঠন আলফা স্টার ফাউন্ডেশন।
Advertisement
সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের স্বীকৃতি ও উৎসাহ দিতে আয়োজিত এ অনুষ্ঠানে সারাদেশ থেকে মনোনীতদের মধ্য থেকে নির্বাচিত ২৫ জনকে সম্মাননা দেওয়া হয়।
উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশনের প্রেজেন্টেশনে, বিজয় ফাউন্ডেশনের পাওয়ারড বাই এবং সিটিজেন প্লাটফর্মের আয়োজনে এ অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ব্যাঞ্জন, টিকেটিং পার্টনার ‘টিকেট কিনুন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালবেলা ও বাংলা মিরর।
অনুষ্ঠানে সামাজিক কল্যাণ, ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা, মিডিয়া ইনফ্লুয়েন্সার ও শিক্ষা—এই ছয়টি ক্যাটাগরিতে সারাদেশ থেকে ৩৫৬ জন রেজিস্ট্রেশনের মধ্য থেকে ২৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।
Advertisement
এ সময় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এবং মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ আলফা স্টার ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষদের সামনে আনার সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় ফাউন্ডেশনের ফাউন্ডার অ্যান্ড সিইও ফেরদৌস হাসান কায়সান, উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশনের সিইও ইয়াসিন আরিধিন, নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশনের সিইও তনিমা বিনতে আশরাফ এনা, ব্লুজওয়াল্ড লিমিটেডের অপারেশন ম্যানেজার ওয়াহিদ উজ জামান তুর্জ, ব্যাঞ্জনের সিইও ফাতিন ইসরাক রহমান, দৈনিক কালবেলার জিএম রিয়াজ শাহী, বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান, লিংকডইন কমিউনিটি বাংলাদেশের (এলসিবি) প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের ফাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন মোহাম্মদ মোহাসিন এবং গিভ এ হ্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলভী রায়হান সিমান্ত।জেএইচ
Advertisement