আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

Advertisement

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোহসেন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

এতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কয়েকটি বিধানের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীর দাবি, আইনের কিছু ধারা সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার এবং ন্যায়বিচারের মৌলিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। ফলে সংশ্লিষ্ট বিধানগুলোকে কেন অসাংবিধানিক, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

Advertisement

আবেদনকারী আরও জানান, বিদ্যমান আইনের কিছু বিধান সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় সেগুলোর বিচারিক পর্যালোচনা প্রয়োজন। রিটে আদালতের কাছে বিষয়টি গভীরভাবে পর্যালোচনারও অনুরোধ জানানো হয়েছে।

এফএইচ/এসএনআর