চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
Advertisement
বুধবার (২৪ জুন) সকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সিডিএ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংস্থাটির কার্যালয় ঘিরে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গড়ে উঠেছিল। এসব স্থাপনার কারণে সেবাগ্রহিতা ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সিডিএ ভবনের সামনের পরিবেশও নষ্ট হচ্ছিল।
বুধবার (২৪ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনের সময় ফুটপাত দখলের বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিডিএ চেয়ারম্যান। পরে তার তত্ত্বাবধানে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
Advertisement
এ সময় প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। দখলদারদের পেছনে কোনো চক্র জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানের আগে তিনি শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র্যাম্প এলাকা পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকারি বা সেবাধর্মী প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল হলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয় এবং যানজট বাড়ে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমআরএএইচ/এসএনআর
Advertisement