জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পঞ্চমবারের মতো দেশের খ্যাতিমান সংগীতশিল্পীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘রবীন্দ্র-নজরুল উৎসব’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Advertisement
বুধবার (২৪ জুন) সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।
আরও পড়ুন দুই দিনব্যাপী সংগীত উৎসবে মাতবে শিল্পকলাআয়োজকরা জানান, দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র-পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল-পর্ব’।
Advertisement
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির সংস্কৃতি ও চেতনার দুই উজ্জ্বল নক্ষত্র। তাদের সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ চর্চার ক্ষেত্র তৈরি করতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।’
আরও পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সংগীত উৎসবআগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) নজরুল-পর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দুই দিনের এ উৎসবে দেশের বিশিষ্ট সংগীতশিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করবেন। উৎসবে সভাপতিত্ব করছেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়।
টিএইচকিউ/এমএমকে
Advertisement