ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ধ্বংসস্তূপের নিচে ২৪ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
Advertisement
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর চাকাও এলাকার ডন পেপে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল ওই নারীকে জীবিত বের করে আনতে সক্ষম হয়।
চাকাওর মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পের কারণে সৃষ্ট সব ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমাদের উদ্ধারকারী দল এখনো মাঠে কাজ করছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
Advertisement
দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেক মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই প্রাণ হারিয়েছেন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
Advertisement