প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে।
Advertisement
বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে নেতাকর্মীদের জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন কেবল দলের সিনিয়র নেতা, সিনিয়র মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ‘সম্পর্কের নতুন উচ্চতার’ আশা প্রধানমন্ত্রীরদলীয় সূত্রে জানা গেছে, এ নির্দেশনার আলোকে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় বা শোডাউন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Advertisement
শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের শোডাউন করা হবে না। নির্ধারিত ব্যক্তিরাই বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে সেখান থেকে তিনি চীনে যান। সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
কেএইচ/একিউএফ
Advertisement