ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ট্রেনটির চালক মো. শাহজাহানকে (৫৪) আটক করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে র ্যাব-৯ এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর এতে তল্লাশি চালায় র্যাব। শুরুতে বাধা দেন লোকোমোটিভ মাস্টার (চালক)। তবে সুযোগ বুঝে সহকারী চালক পালিয়ে যান। তল্লাশির এক পর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম