জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।
Advertisement
শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
এর আগে, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার একটি আদালত।
টিটি/এসআর