ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাচনে এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাগো নিউজের তানভীর হাসান তানু।
Advertisement
শনিবার (২৭ জুন) বিকেলে নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা।
Advertisement
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের তানভীর হাসান তানু, অর্থ সম্পাদক পদে আমার সংবাদ পত্রিকার অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবরের গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক পদে ভোরের দর্পণের আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য দৈনিক করতোয়ার মনসুর আলী, একুশে টেলিভিশনের এস এম জসিম উদ্দিন এবং এটিএন বাংলার ফিরোজ জামিন সরকার।
নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।
তানভীর হাসান তানু/এসআর
Advertisement