চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এছাড়া স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Advertisement
এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
বুধবার (১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন সাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে ভারী বৃষ্টির আভাসপূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীর পানিসমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আরএএস/এমএএইচ