সংশ্লিষ্ট এক রিটের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের ফলে জটিলতা কেটে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলেছে।
Advertisement
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায় দেওয়ার পর এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, ‘আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ একটা রায় দিয়েছেন। এ রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে। আপিলটি মঞ্জুর হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের যে আইনি জটিলতা ছিল, আজ এ রায়ের মাধ্যমে তা দূর হলো। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে রায়টি ইতিবাচক প্রভাব ফেলবে।’
আরও পড়ুন পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে সুপ্রিম কোর্টের অফিস সহকারী বরখাস্তএর আগে ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়ন করে জ্যেষ্ঠতা দেওয়া, প্রধান শিক্ষক হিসেবে পে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা দেওয়ার দাবিতে একদল শিক্ষক ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন। এতে করে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়।
Advertisement
সেই রিটে হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।
এফএইচ/একিউএফ