ক্লান্ত দুপুরে ভাতের সঙ্গে যদি থাকে সর্ষে তেলের ঝাঁঝ আর ছোট মাছের ঘরোয়া স্বাদ, তাহলে খাবারের তৃপ্তি যেন কয়েক গুণ বেড়ে যায়।
Advertisement
পুষ্টিগুণে ভরপুর ছোট মাছ দিয়ে তৈরি চচ্চড়ি যেমন সুস্বাদু, তেমনি এটি সহজেই তৈরি করা যায় অল্প সময়ে। সর্ষে তেলের অনন্য সুবাস ও মসলার সঠিক মিশেলে এই পদটি হয়ে উঠতে পারে দুপুরের খাবারের বিশেষ আকর্ষণ। জেনে নিন, কীভাবে সহজে তৈরি করবেন সর্ষে তেলে ছোট মাছ চচ্চড়ি।
আরও পড়ুন ঘরেই বানিয়ে নিন আর্জেন্টিনার ডুলসে দে লেচে আলফাহোরেস উপকরণ ছোট মাছ ৪০০ গ্রাম সর্ষের তেল প্রয়োজনমতো পেঁয়াজকুচি ১ কাপ রসুনবাটা ১ চা-চামচ কাঁচামরিচ ফালি ৮-১০ ফালি (স্বাদমতো) সর্ষে বাটা ১ টেবিল চামচ হলুদ ও মরিচবাটা আধা চা-চামচ করে টমেটোকুচি ১টি ধনেপাতাকুচি ১ টেবিল চামচ লবণ স্বাদমতো আরও পড়ুন ইকুয়েডর জনপ্রিয় খাবার এনসেবোলাডোর রেসিপি যেভাবে তৈরি করবেনপ্রথমে মাছের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন। এরপর একটি পাত্র চুলায় মাঝারি আঁচে বসিয়ে ম্যারিনেট করা মাছ রান্না করতে দিন। সব উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে এলে মাছগুলো আলতো করে একবার উল্টে দিন। আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন খেলা দেখতে দেখতে উপভোগ করুন মেক্সিকোর টাকোসজেএস/
Advertisement